আন্তর্জাতিক

নেপালে আবারও ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন

নেপালের কেন্দ্রস্থলে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের কেন্দ্রস্থলে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করে একটি মানচিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। ৩.৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এছাড়া শুক্রবার রাতের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে পৌঁছেছে।

রোববার ৫ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, আজ স্থানীয় সময় ভোর ৪টা ৩৮ মিনিটে আবারও ভূমিকম্পে কেপে উঠে নেপাল।

এর আগে শুক্রবার ৩ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নেপালে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৫৭ জনের মৃত্যু হয়। ওই ভূমিকম্পে উত্তর-পশ্চিম নেপালের জাজারকোট জেলার গ্রামের বেশিরভাগ বাড়ি ভেঙে পড়েছে কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শহরেরও কয়েকটি কংক্রিটের ঘর ক্ষতিগ্রস্ত হয়।

নেপালে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সংস্থা এপি জানায়, চিউরি গ্রামের বাসিন্দা লাল বাহাদুর বিকা দাহ করার অপেক্ষায় থাকা ১৩ লাশের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা আমাদের গ্রামবাসীদের মৃতদেহ দাহ করার জন্য অপেক্ষা করছি এবং ভূমিকম্পে আহত ব্যক্তিদের যত্ন নেওয়ার চেষ্টা করছি।’

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার রাতে হাজার হাজার গ্রামবাসী পাহাড়ে অবস্থান করেছে। কারণ, তাদের সবার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়:নেপাল নেপালে ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…