চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুর্যোগ ও মানবিক সংকটকালে শিশুদের প্রারম্ভিক বিকাশ জরুরি’ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষা ও তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে অতিথিরা বই ও পত্রিকা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগ এবং মানবিক সংকটকালে শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ বিষয়টিকে মাথায় রেখে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শিশুদের প্রাথমিক শৈশব বিকাশ (ইসিডি) বাড়াতে কাজ করছে ‘প্লে টু লার্ন’ কনসোর্টিয়াম। সেসেমি ওয়ার্কশপ, ব্র্যাক, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় যৌথভাবে গত ছয় বছর ধরে কক্সবাজারে ‘প্লে টু লার্ন’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এরই অংশ হিসেবে ‘প্লে টু লার্ন’ কনসোর্টিয়াম বৃহস্পতিবার ১৬ জানুয়ারি, ঢাকার ব্র্যাক সেন্টারে “প্লে উইথ এ পারপাস: ইনসাইট অ্যান্ড ইমপ্যাক্টস ফ্রম দ্য প্লে টু লার্ন পার্টনারশিপ” শীর্ষক একটি ‘লার্নিং-শেয়ারিং’ সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, লেগো ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘প্লে টু লার্ন’ প্রকল্পটি কক্সবাজারের শরণার্থী শিবিরে বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে মোট জনসংখ্যার অর্ধেকই শিশু এবং নারী। শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এই মডেলটি রোহিঙ্গা সম্প্রদায়ের সংস্কৃতি, ভাষা এবং দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে। সহিংসতার শিকার শিশুরা কীভাবে খেলাধুলাভিত্তিক শিক্ষার মাধ্যমে মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারে সে বিষয়টিতে এখানে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, এনডিসি, রোহিঙ্গা শিশুদের মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় এই উদ্যোগের প্রশংসা করেন। মিয়ানমারে ‘কালচারাল জেনোসাইড’ বা সাংস্কৃতিক গণহত্যা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘প্লে টু লার্ন’ কর্মসূচিটি রোহিঙ্গা জনগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসকে অন্তর্ভুক্ত করছে।

বিশেষ অতিথির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেন মানবিক সংকটপূর্ণ পরিস্থিতিতে উন্নয়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরে কনসোর্টিয়াম অংশীদারদের তাদের গবেষণা এবং এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই গবেষণার ফল শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী মানবিক সংকট পরিস্থিতিতে শিশুদের জন্য সহায়ক হবে।

সেসেমি ওয়ার্কশপের ইন্টারন্যাশনাল সোশ্যাল ইমপ্যাক্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেইসলি বার্নস শিশুদের আগ্রহ ধরে রাখার জন্য শিক্ষার মূল বিষয়গুলো নিত্যনতুন পদ্ধতিতে পুনরাবৃত্তির উপর জোর দেন। এই কর্সূচিটিকে তিনি কেবলমাত্র একটি প্রকল্প নয়, বরং একটি আন্দোলন হিসেবে অভিহিত করেন।

Reneta

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. হিরোকাজু ইয়োশিকাওয়া উল্লেখ করেন যে খেলার মাধ্যমে যে শিক্ষা সেটি বাস্তুচ্যুত ও সংঘাতপ্রবণ এলাকার শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখে। তিনি বলেন, শিশুদের সহিংসতার শিকারের ঘটনা কমাতে এবং তাদের বিকাশে মায়েদের পাশাপাশি বাবাদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান ‘প্লে টু লার্ন’ প্রকল্পে কীভাবে অল্প বিনিয়োগে গুরুত্বপূর্ণ বার্তার মাধ্যমে অর্থবহ আচরণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে সেটি তুলে ধরেন।

ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্টের (বিআইইডি) নির্বাহী পরিচালক ড. ইরাম মারিয়াম শিশুদের কেন্দ্র করে প্রোগ্রামটি কীভাবে তৈরি হয়েছে তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, খেলাধুলা এখানে শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক নিরাময়ের মাধ্যম হয়ে উঠেছে।

ব্র্যাকের স্বাস্থ্য ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম নিজ অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এই প্রকল্পে কাজ করাটা একই সঙ্গে ছিল চ্যালেঞ্জিং এবং প্রেরণাদায়ক। ‘প্লে টু লার্ন’ প্রকল্পে সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ব্র্যাকের এডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ মানবিক সংকটকালে শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। ‘প্লে টু লার্ন’ প্রকল্পটি সফল বাস্তবায়নে সহায়তার জন্য তিনি কনসোর্টিয়াম সদস্য এবং বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিআইইডি-এর সিনিয়র অ্যাডভাইজার ডা. মুহাম্মাদ মুসা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলোচনা শেষে ‘প্লে টু লার্ন’ রিসোর্স হাব এবং একটি মার্কেট প্লেস প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আরও জানানো হয়, গত ছয় বছর ধরে চলমান ‘প্লে টু লার্ন’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৮ লাখ রোহিঙ্গা শিশু, বাবা-মা এবং অভিভাবকরা সরাসরি উপকৃত হয়েছেন। গবেষণা থেকে দেখা গেছে যে অংশগ্রহণকারী শিশুদের ৭০ শতাংশ সামগ্রিক বিকাশ মাইলফলক অর্জন করেছে এবং ৯১ শতাংশ মানসিক বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এছাড়া ৯৬ শতাংশ বাবা-মা এবং অভিভাবকরা তাদের শিশুদের প্রতি আরও যত্নশীল ও মনোযোগী হয়েছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কক্সবাজার এবং মধ্যপ্রাচ্যে ‘মানবিক প্লে ল্যাব (এইচপিএল)’ কর্মসূচির অভিজ্ঞতা তুলে ধরেন। তারা শিশুদের বিকাশে খেলাধুলার ভূমিকার উপর জোর দেন। বক্তারা কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা বৃদ্ধি এবং মানসিক ক্ষত নিরাময়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্লে টু লার্নবিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT