বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে বিমান বাহিনী প্রধান

বিমান বাহিনী প্রধানের ছবি, রাশিয়া সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া সফররত বিমান বাহিনী প্রধানের ছবি, তিনি বিমান বাহিনী পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান দুইজন সফরসঙ্গীসহ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আমিরাতের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, এ সফরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান শারজাহে অবস্থিত এএএল গ্রুপের আমন্ত্রণে ওই প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ওভারঅল প্ল্যান্ট পরিদর্শন করবেন।

এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান উক্ত প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

বিষয়:বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান সংযুক্ত আরব আমিরাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…