চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকের টাকা ছিনতাই: মূল পরিকল্পনাকারী ড্রাইভার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর উত্তরায় ছিনতাই হওয়া ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকার মধ্যে আরও ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। লুট করা টাকায় ছিনতাইকারীরা কেউ খুলনায় গাড়ি কিনেছে, কেউ গোপালগঞ্জ এলাকায় কিছু টাকা ধারও দিয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ১৩ মার্চ রাতে ও মঙ্গলবার ১৪ মার্চ সকালে রাজধানীর কড়াইল বস্তির বউবাজার এলাকা, নেত্রকোনা ও খুলনা থেকে নতুন এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আকাশ, মিলন ও হৃদয়। ডিবি জানায়, ঘটনার দিন ৯ মার্চ উদ্ধার করা হয় ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। আর ১১ মার্চ রাতে ২ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।এ নিয়ে ডাচ বাংলা-ব্যাংকের ডাকাতির ঘটনায় সর্বমোট ১১ জনকে গ্রেপ্তারসহ উদ্ধার করা হয়েছে মোট ৭ কোটি ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

লুটের টাকায় কেউ গাড়ি কিনেছে বা ধার দিয়েছে
ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন: লুট করা টাকায় ছিনতাইকারীরা কেউ খুলনায় গাড়ি কিনেছে, কেউ গোপালগঞ্জ এলাকায় কিছু টাকা ধারও দিয়েছে। এছাড়া ছিনতাইয়ে অংশ নেওয়ারা দেশের বিভিন্ন জেলার। তাই জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া টাকা উদ্ধারে কিছুটা সময় লাগছে।তিনি জানান, সোমবার ১৩ মার্চ রাজধানীর কড়াইল বস্তির বউবাজার এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকেকে ৪৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনা থেকে মিলন নামে আরেকজনকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।সর্বশেষ মঙ্গলবার ১৪ মার্চ ঘটনার মূল মাস্টারমাইন্ড আকাশকে গ্রেপ্তার করা হয়। তাকে খুলনা থেকে আনা হয়েছিল, কিন্তু সে-ই আকাশ এটি কিছুক্ষণ আগেই আমরা নিশ্চিত হতে পেরেছি।ডাচ-বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আকাশ ও সোহেল রানা নামে দুইজন। এরমধ্যে ঘটনার দিন ছিনতাই শেষে পালিয়ে যাওয়ার সময় আকাশ গাড়িতে উঠতে পারেনি। সিসিটিভি ফুটেজে তাকে দৌড়াতে দেখা গেছে। পরে তাকে খুলনা থেকে আমরা নিয়ে এসেছি, সে-ই যে আকাশ এটি আমরা কিছুক্ষণ আগেই নিশ্চিত হয়েছি।

ছিনতাইয়ের মূল ছক সাজায় আকাশ ও সোহেল রানা
ডিবি প্রধান বলেন, ঘটনার দিন তারা বিভিন্ন গ্রুপে দায়িত্বে ছিল। কেউ পরিকরিকল্পনায়, কেউ সিম ও মোবাইল সংগ্রহ করা আর কেউ শুধু ভাড়ায় ‌‘কামলা’ হিসেবে ছিনতাইয়ে অংশ নেয়। তবে ছিনতাইয়ের মূল কাজে ছিলেন ৪-৫ জন।আকাশ ও সোহেল রানা নামে দু’জন এই ছিনতাইয়ের মূল ছক সাজায় উল্লেখ করে তিনি বলেন, আকাশ তার পূর্ব পরিচিত ইমনের কাছে টাকা লুটের বিষয়টি জানায় এবং তাকে এই কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তাকে তারা জনবল সংগ্রহের দায়িত্ব দেয়। ইমন মিলন তার পূর্ব পরিচিত সানোয়ার হোসেনকে বিষয়টি অবগত করে এবং জনবল, সিম সংগ্রহ ও মোবাইল ফোন কেনার দায়িত্ব দেয়।সানোয়ার ৮টি নতুন সিম এবং মোবাইল যোগাড় করে এবং সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে মোট ৯ জন সদস্য সংগ্রহ করে। তারা প্রত্যেকেই ঘটনার দু’দিন আগে ঢাকায় একত্রিত হয়। পরিকল্পনাকারীরা তাদেরকে ঢাকায় এনে নতুন কাপড় ও জুতা কিনে দেয়।

সোহেল রানা মানি প্ল্যান্টের সাবেক ড্রাইভার
ডিবি প্রধান হারুন বলেন: সোহেল রানা আগে টাকা বহনকারী প্রতিষ্ঠান মানিপ্ল্যান্ট লিংক লিমিটেডের চালক ছিল। এ কারণে সে প্রতিষ্টানটির খুটিনাটি বিষয় সম্পর্কে অবগত ছিল।   ফলে কোনো বাধা ছাড়াই তারা মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নকল চাবি দিয়ে টাকা বহনকরা মাইক্রোবাসটি কোনো বাধা ছাড়াই খুলে ফেলে। মূল হোতা আকাশ টাকা লুটের পর মাইক্রোবাসে উঠতে না পারলেও সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আকাশ ও সোহেল রানা বাকিদের অর্থাৎ ইমন ও সানোয়ারের কাছেও ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের বিষয়টি গোপন রাখে। তারা জানায় ৬০-৭০ লাখের মতো কিছু অবৈধ হুন্ডির টাকা লুট করবে এবং সেখানে প্রশাসনের লোকও থাকবে। ঘটনার দিন সবাই কুর্মিটোলায় একত্রিত হয়ে মাইক্রোবাসে ওঠার পর বুঝতে পারে বড় কিছু ঘটতে যাচ্ছে।

মূলহোতা আকাশ মাইক্রোবাসে উঠতে না পারলে অন্যরা আতঙ্কিত হয়
হারুন বলেন: ডাকাতির পর মূল হোতা আকাশ মাইক্রোবাসে উঠতে না পারায় বাকিরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা ধারণা করে, আকাশ ধরা পড়ে গেছে। এই ভয়ে গাড়িতে থাকা বাকিরা মোবাইল ফোনগুলো ৩০০ ফিট সড়কের পাশে পানিতে ফেলে দেয়। এরপর ট্র্যাঙ্ক ভেঙে টাকা লুট করতে তাড়াহুড়ো করে। পরে তারা ৩০০ ফিটের একটি নির্জন জায়গায় গিয়ে ব্যাগ এবং বস্তায় করে যার যার মতো টাকা নিয়ে পালিয়ে যায়।ছিনতাইয়ে অংশ নেওয়াদের সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, গোপালগঞ্জ ও বরিশাল থেকে আনা হয়। ডাকাতির পর তারা টাকা ভাগ-বাটোয়ারা করে যার যার মত বিভিন্ন এলাকায় পালিয়ে যায় এবং বেশ কিছু টাকা বিভিন্ন খাতে খরচও করে।

Reneta

সোহেলকে গ্রেপ্তারে অভিযান চলছে
ডিবি প্রধান বলেন, সোহেলকে গ্রেপ্তার করা গেলে বাকি টাকার বিষয়ে বা আরও কেউ জড়িত আছে কি-না জানা যাবে। সোহেল আমাদের জালে রয়েছে, আশা করছি শিগগিরই তাকে গ্রেপ্তার করতে পারব। তিনি জানান, ডিবির এখনো তিনটি টিম বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করছে। টাকা বহনকারী প্রতিষ্ঠান মানি প্লান্টের কেউ জড়িত আছে কি-না আমাদের তদন্তে অবশ্যই আসবে। কোনো নিরাপত্তার ব্যবস্থা না করেই ১১ কোটি টাকা গাড়িতে দিয়ে দিলেন। বিনা বাধায় গাড়ির দরজা খুলে টাকার ট্রাঙ্কগুলো নিয়ে চলে গেলেন। পরে তদন্তে সবগুলো বিষয় উঠে আসবে। এখন আমাদের মূল কাজ ডাকাতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাচ বাংলা ব্যাংকডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT