চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: নতুন কমিটির আমলেও প্রকাশ হল না স্পন্সরশিপ কত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল নতুন কমিটির সভা, স্পন্সরশিপের বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের আগের আসরগুলোতে গোপন রাখা হতো সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপের টাকার অংক। রাজনৈতিক পট-পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এসেছে পরিবর্তন। নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি প্রধান হয়েছেন ফারুক আহমেদ। পরিচালক পরিষদেও এসেছে পরিবর্তন। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং বোর্ডও গঠন হয়েছে নতুন করে। নতুন মাত্রায় আয়োজন হতে প্রস্তুত ১১তম আসর। তবে পরিবর্তন হয়নি স্পন্সরশিপের টাকার অংক প্রকাশের ক্ষেত্রে। আগের আসরগুলোর মতো এবারও গোপনই রাখা হচ্ছে অর্থ পরিমাণ।

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। বুধবার মিরপুর-শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে লোগো উন্মোচন ও স্পন্সরশিপ প্রতিষ্ঠানের নাম জানিয়েছে বিসিবি। আসরের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ্- বাংলা ব্যাংক। সাথে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ব্যাংকটির দুটি গ্রাহকপ্রিয় সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ। তবে জানা যায়নি টাকার অংক। বিশ্বের জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের সম্প্রচার স্বত্ব থেকে পাওয়া অংক প্রকাশ করা হয় নিয়মিতই।

সংবাদ সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিনকে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান। বলেছেন, ‘এটা বিজনেস সিক্রেট। তবে যথাসময়ে প্রকাশ করা হবে।’

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন অবশ্য বলছেন হিসেব খোলামেলা হওয়াটাই ভালো ব্যাপার, ‘হিসেব দেয়ার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। ব্যক্তিগতভাবে খুব সাদাসিধে থাকতে পছন্দ করি, স্বচ্ছ থাকতে পছন্দ করি। বোর্ড কী চাচ্ছে তা নিয়ে আমি এখনও নিশ্চিত নই। আমার বলতে খুব ভালো লাগবে যে আমরা ১০০ কোটি টাকা লাভ করেছি। ১০০ কোটি লাভ হলে ৫০ কোটি বলবো না, আমি ১০০ কোটিই বলবো যদি লাভ করতে পারি। মনে করি, এটা খোলামেলা থাকাটাই ভালো, সেই চেষ্টায় থাকবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাচ বাংলা ব্যাংকনাজমুল আবেদিনফারুকবিপিএলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT