আওয়ামী লীগ নেতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়ে থাকতে পারে, ময়না তদন্তকারী চিকিৎসকের এমন মন্তব্যের ৮ দিন পর এক ব্রিফিংয়ে ডিবি দাবি করেছে, দুরন্ত বিপ্লব খুন হননি। তার মুত্যু হয়েছে বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনায়।
ছায়া তদন্তকারী পিবিআই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ব্রিফিংয়ে ডিবি বলেছে, বিপ্লবকে বহনকারী খেয়া নৌকাকে মর্নিং সান নামের একটি লঞ্চ ধাক্কা দিলে বিপ্লবসহ যাত্রীরা নদীতে পড়ে যান। অন্যদের জীবিত উদ্ধার করা গেলেও বিপ্লবকে পাওয়া যাযনি। পরে তার মরদেহ পাওয়া যায়।
ওই ঘটনায় লঞ্চের চালকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। সাক্ষী করা হচ্ছে খেয়া নৌকা চালকসহ ২ জনকে। কেরানীগঞ্জে নিজের খামার বাড়ি থেকে ঢাকার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির বাসায় আসার পথে নিখোঁজ হন দুরন্ত বিপ্লব। মামলার তদন্ত করছে নৌ পুলিশ।








