চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজার বিশেষ গান ‘দেখা দাও মা’ আসছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

প্রতিবারের মত এবারও পূজা উৎসবকে রঙিন করে তুলতে দেশের জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করতে যাচ্ছে ‘দেখা দাও মা’ শিরোনামে পূজার বিশেষ গানচিত্র। গানটি লিখেছেন ওপার বাংলার ‘বোঝেনা সে বোঝেনা’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’, ‘কিছু কিছু কথা’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার প্রসেন। গানটির সুর এবং সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

উৎসবের আমেজে গানটি কণ্ঠ দিয়েছেন ধ্রুব গুহ, সন্দীপন দাস, কিশোর দাস, কেশব রায় চৌধুরী, প্রিয়াংকা বিশ্বাস, সুকন্যা মজুমদার, অনন্যা অচার্য ও অনিন্দিতা সাহা অথি। রমনা কালি মন্দিরে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

পূজার সাজে গানটির ভিডিওতে অংশ নিয়েছেন গানের শিল্পীরা। তাদের সাথে নেচে গেয়ে দুর্গা মায়ের বন্দনা করেছে একঝাঁক নৃত্য শিল্পী।

Banglabid

গানটি প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও শিল্পী ধ্রুব গুহ বলেন, ‘এবার দেবী দুর্গার হাতিতে চড়ে মর্ত্যে আসার ফলাফল কিছুটা স্বস্তিদায়ক হলেও, দেবী কিন্তু কৈলাশে ফিরে যাচ্ছেন নৌকায় করে, যার ফলাফল অশুভ কিছুরই ইঙ্গিত বহন করে। আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা এবার দেবী দুর্গার মাহাত্ম্য বন্দনাসহ দুর্গাকে মর্ত্যে এসে এই চলমান এবং আসন্ন বিপর্যয়গুলো থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য প্রার্থনামূলক একটা গান করেছি। গানটির কথা, সুর, গায়কি, সংগীতায়োজন এবং ভিডিও দর্শক শ্রোতাদের নিকট উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’

গানটির সুরকার এবং সংগীতায়োজক কিশোর দাশ বলেন, ‘গানটির কথার যে গাঁথুনি তার সাথে উৎসব এবং প্রার্থনা দুটো আবহেরই সম্মিলন ঘটিয়ে চেষ্টা করেছি একটি ভিন্নমাত্রার গান উপহার দেয়ার, আশা করি শ্রোতাদের ভালো লাগবে গানটি।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায় আগামী ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমীর দিন সন্ধ্যায় তাদের ইউটিউবে অবমুক্ত করা হবে ‘দেখা দাও মা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপ-এ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গা পূজাধ্রুব গুহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

এআই ও প্রযুক্তির রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬

সিলেটে এক পরিবারের স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

আদালতের কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে অবস্থান কর্মসূচি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT