চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে ১৭২ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তায় থাকবে সিসি ক্যামেরা

হাকিম বাবুলহাকিম বাবুল
৭:২৬ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৫
জনপদ, শেরপুর
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরে এবার ১৭২টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার জন্য পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে থাকবে সিসি ক্যামেরা এবং নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী।

রোববার ১৪ সেপ্টেম্বর দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতিসভায় এ কথা জানানো হয়।

সভায় সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে দুর্গাপূজা পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণ করা হয়। এজন্য প্রতিটি পূজামণ্ডপে স্থানীয় কমিটি গঠন, দায়িত্ব বণ্টন ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

সভায় প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা, স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নির্ধারণ করা হয়। একইসাথে নিরাপত্তা ব্যবস্থা, জনসচেতনতা ও জরুরি সেবা প্রটোকল নিয়ে আলোচনা করে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, শেরপুর পৌরসভার প্রশাসক শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক জিতন্দ্র মজুমদার, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া আব্দুল বাতেন প্রমুখ।

সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা পর্যায়ের নের্তৃবৃন্দ, জেলা পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শারদীয় দূর্গাপূজাশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT