চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকা ক্রিকেটার না থাকলেও চ্যালেঞ্জ জানাতে চায় দুর্দান্ত ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
খালেদ মাহমুদ সুজন

খালেদ মাহমুদ সুজন

দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ১৯ জানুয়ারি পর্দা উঠবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টের। রোববার মিরপুরে প্রথমবার অনুশীলন করেছে দুর্দান্ত ঢাকা। দলটির কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন, তারকা ক্রিকেটার সে অর্থে না থাকলেও প্লে-অফে খেলার লক্ষ্য তাদের।

‘কাগজে-কলমে সেরকম মানের খেলোয়াড় আমাদের নেই। বাজেট একটা বিষয় থাকে, আমাদের বাজেট হয়ত অতবেশি না। তারপরও আমি বিচলিত না, ছোট ফরম্যাটের খেলায় যেকোনো দিন যেকেউ জিততে পারে। তিন-চারজন পারফর্ম করলেই হয়। দেশসেরা দুজন পেসার আমরা পেয়েছি, তাসকিন-শরিফুল। স্পিনাররা ভালো আছে। আরাফাত সানি বেশ অভিজ্ঞ, চতুরাঙ্গা ডি সিলভা। স্পিনেও যথেষ্ট শক্তি আছে।’

ব্যাটিংয়ে নাঈম শেখ, মোসাদ্দেক। ব্যাটিং অতটা খারাপ হবে না। মুখে বললে তো হবে না, মাঠে কী করব সেটাই আসল। যেকোনো দিন যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানো আমাদের লক্ষ্য। আমাদের হয়ত অত বড় নাম নেই, তবে অভিজ্ঞতা আছে। বিপিএল মেলে ধরার প্ল্যাটফর্ম। আশা করি স্থানীয় খেলোয়াড়রা সে সুযোগটা নেবে। আমরা প্লে-অফ খেলতে চাই।’

স্থানীয়দের মধ্যে অন্যতম সফল কোচ খালেদ মাহমুদ বিপিএলে তারকা খেলোয়াড়দের নিয়েই মাঠে নামেন প্রতিবার। এবারের দলটির শক্তি কাগজে-কলমে খুব একটা নেই। তাতে কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি সুজন।

দুর্দান্ত ঢাকার স্কোয়াড
ধরে রাখা ক্রিকেটার- তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম।
সরাসরি চুক্তি (দেশি)- মোসাদ্দেক হোসেন সৈকত।
সরাসরি চুক্তি (বিদেশি): চতুরাঙ্গা ডি সিলভা, স্যাম আইয়ুব, উসমান কাদির।
ড্রাফট: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোচদুর্দান্ত ঢাকাবিপিএল-২০২৪লিড স্পোর্টসসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্র-জ্বর ছড়াচ্ছে বিশ্বকাপে, রেহাই পাচ্ছে না কোনো পরাশক্তিই

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

জুন ১৬, ২০২৬

টি-টুয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হল সৌম্যকে

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT