বিনোদন

‘ডানকি’-তে কার পারিশ্রমিক কত?

বাংলাদেশের তরুণরা শহরে হাঁটছেন, ব্যাকগ্রাউন্ডে দোকানপাট ও বিলবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণরা শহরে হাঁটছেন, ব্যাকগ্রাউন্ডে দোকানপাট ও বিলবোর্ড, যা বাংলাদেশের আধুনিক জীবনধারার প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর শাহরুখের ‘ডানকি’ নিয়ে চলছে উন্মাদনা। এই ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। তাই অনেকেরই কৌতূহল ছবির তারকারা কে কত পারিশ্রমিক নিয়েছেন তা নিয়ে।

ছবিতে শাহরুখ খানের চরিত্রের নাম ‘হার্ডি’। শোনা গিয়েছিল এই ছবির জন্য অভিনেতা পারিশ্রমিক নিচ্ছেন ১০০ কোটি রুপি। তবে এত নেননি অভিনেতা। জানা গেছে শাহরুখ খান পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ২৮ কোটি রুপি।

‘ডানকি’-তে শাহরুখের নায়িকা হিসেবে দেখা যাবে তাপসী পান্নুকে। চরিত্রটির নাম ‘মানু।’ এই ছবির জন্য তাপসী নিয়েছেন ১১ কোটি রুপি।

ছবিতে ভিকি কৌশলও আছেন। তার চরিত্রের নাম ‘সুখী’। সিনেমার জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ভিকি কৌশল।

ভিকির চেয়ে কিছুটা বেশি পারিশ্রমিক নিয়েছেন বোমান ইরানি। ‘ডানকি’-তে তার চরিত্রের নাম ‘গুলাটি’। এই ছবির জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা।

ছবিতে আছেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক। তিনি সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ৭ কোটি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’। আগামী ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সূত্র: কইমই

বিষয়:ডানকি তাপসী পান্নু বলিউড বোমান ইরানি ভিকি কৌশল শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…