জনপদ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বিঘ্ন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বিঘ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মোঃ জহুরুল হক: ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে।

পরে রাত ৩ টার সময় কুয়াশার ঘনত্ব অতিমাত্রায় বেড়ে গিয়ে নৌপথের মার্কিনবাতি অস্পৃষ্ট হয়ে যায়। এসময় ঝুঁকিপূর্ণ হয়ে পরে নৌযান চলাচল। ফলে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারনে দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এই নৌরুটে বর্তমানে ১২ টি ফেরি চলাচল করছে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় প্রান্তে পারের অপেক্ষায় আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহি ট্রাক ও যাত্রীবাহী বাস।

বিষয়:ঘন কুয়াশা দৌলতদিয়া নৌরুট পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…