চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: বন্ধ থাকছে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের (ডাকসু) ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার ২৪ আগস্ট ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রদর্শন আজ রবিবার থেকে বন্ধ করা হলো। উল্লেখ্য যে, কেবল সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে।

Banglabid

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ওয়েবসাইটে ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রদর্শন সীমিতকরণের দাবিতে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে যেসব নারী শিক্ষার্থী তাদের ছবি প্রকাশ করতে চান না, তাদের ছবি প্রাইভেট (ব্যক্তিগত) করার নির্দেশনা চাওয়া হয়।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

রিটকারীরা হলেন- সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা, তাসনিম ঝুমা ও রেদোয়ান মন্ডল রিফাত। তাদের পক্ষে আইনজীবী রয়েছেন ফয়জুল্লাহ ফয়েজ। রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসু ও হল সংসদ নির্বাচনডাকসু নির্বাচনডাকসু নির্বাচন ২০২৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চারদিনের সফরে চীন যাচ্ছেন ভ্লাদিমির পুতিন

পরবর্তী

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

পরবর্তী
তৌহিদ আফ্রিদি হাস্যোজ্জ্বল মুখ, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে আইসিইউতে রিমান্ড শেষে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে রিমান্ড শেষে আইসিইউতে

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT