চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দর সম্প্রসারণ করতে যাচ্ছে দুবাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের বিমান পার্কিং।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের ব্যস্ততম ‘দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে’র যাত্রী প্রতিনিয়ত বাড়তে থাকায় আরেকটি বন্দর নির্মাণ করতে যাচ্ছে দুবাই। করোনা মহামারির পর যাত্রীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় আয়তনের দিক থেকে আরও বড় একটি বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

এনডিটিভি জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস বলেছেন, আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য  নকশা তৈরি করা হচ্ছে যা শহরের কাছেই নির্মিত হবে। ২০৩০ সাল নাগাদ এটি নির্মাণ করা হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা বছরে ১২০ মিলিয়ন যাত্রীর রেকর্ড ছুয়েছি। আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছেছি। আমাদের যাত্রী সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে। আমাদের এখন একটি নতুন বিমানবন্দরের প্রয়োজন। তিনি আরও বলেন, গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে যাত্রী সংখ্যা প্রভাবিত হয়নি। ওই অঞ্চলের প্রভাব খুব একটা পড়েনি। আবার কিছু অঞ্চলের যাত্রী সংখ্যা আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, মহামারির কারনে দুই বছর বন্দি থাকার পর পর্যটকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।

Banglabid

তিনি জানান, নতুন বিমানবন্দরের জন্য কোন নির্দিষ্ট লক্ষমাত্রা নির্ধারণ করা হয়নি। এটি মডুলার ভিত্তিতে তৈরি করা হবে যার অর্থ এটি সময়ের সাথে সাথে আরও প্রসারিত করা হতে পারে। দুবাই বিমানবন্দরের চেয়ে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর আরও বড় এবং উন্নত হবে। তিনি এটিকে ‘ভবিষ্যতের বিমানবন্দর’ বলে অভিহিত করেছেন।

এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) এর তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি ব্যস্ত ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটি টানা ৯ বছর ব্যস্ততম বিমানবন্দরগুলোর শীর্ষে অবস্থান করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক বিমানবন্দরআল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরদুবাইবিমানবন্দরবিশ্বের ব্যস্ততম বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT