চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
আদালত
A A
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তি থাকার অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ১ মাসের মধ্য দুদক, বিএফডিআইইউ, সিআইডি ও এনবিআরকে অনুসন্ধান প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

রোববার এসংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। এছাড়া আদালত দৈনিক বণিক বার্তা পত্রিকার সম্পাদককে ‘দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশীর হাজার প্রপার্টি’ শিরোনামে প্রকাশিত তাদের সংবাদের সত্যতা বিষয়ে একটি এভিডেভিট আগামী ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

আজ আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও আইনজীবী সুবীর নন্দী দাস। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

‘দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশীর হাজার প্রপার্টি’ শিরোনামে দৈনিক বণিক বার্তা পত্রিকায় গত ১০ জানুয়ারী একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি সংযুক্ত করে ৪৫৯ বাংলাদেশি এবং তাদের সম্পত্তির বিষয়ে অনুসন্ধান চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে সম্পূরক আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। এরপর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এবিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

ট্যাগ: দুবাইহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্র্যাজুয়েট চা ওয়ালা, মাসে আয় দেড় লাখ

পরবর্তী

বুর্জ খলিফায় দেখানো হল ‘পাঠান’র ট্রেলার

পরবর্তী
বুর্জ খলিফায় 'পাঠান' সিনেমার ট্রেলার প্রদর্শনী, দর্শকদের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বুর্জ খলিফায় দেখানো হল 'পাঠান'র ট্রেলার

সাতক্ষীরায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘনকুয়াশার চাদরে সাতক্ষীরা

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT