ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শাহবাগ থানা ঘেরাও করে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন তার সহপাঠী ও শিক্ষার্থীরা। দুই ঘন্টার অবস্থান শেষে ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।






