বাংলাদেশ

ঢাকা দক্ষিণে ৯ ঘণ্টায় কোরবানির ‘শতভাগ বর্জ্য অপসারণ’

ঢাকা দক্ষিণের নগর ভবনের ছবি, বিশাল আকারের ভবন ও শহর কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণের নগর ভবনের ছবি, বিশাল আকারের ভবন ও শহর কেন্দ্রের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত ৯ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ার্ডগুলো হলো: ১, ৩, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩-৩৩, ৩৬-৪৪, ৪৯, ৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড।

এছাড়া বিগত ২৪ ঘণ্টায় গতকাল রাত ১১টা থেকে আজ রাত ১১টা পর্যন্ত ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯ মেট্রিক টন বর্জ্য অপসারণ ও স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

বিষয়:কোরবানির বর্জ্য ডিএসসিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…