চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ ঘোষণা ডিএসসিসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০৪, মে ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগর পরিচ্ছন্নতা জোরদারে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণা করা হয়েছে। সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ ঘোষণা দেন। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ মে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে।

আজ সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে এডিস মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, আবাসিক কোয়ার্টার, শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটে নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি ও তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণেও পেশাদারিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সভাপতির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, “সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নগরবাসী যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।” মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করতে হবে।

Reneta

সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এডিস মশাকীটনাশক ব্যবস্থাপনাক্লিনিং ডেচিকুনগুনিয়াজনসচেতনতাডিএসসিসিডেঙ্গু প্রতিরোধঢাকা দক্ষিণ সিটি করপোরেশননগর পরিচ্ছন্নতানগর স্বাস্থ্যপরিচ্ছন্নতা অভিযানমশক নিধনসিটি করপোরেশন উদ্যোগ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT