বাংলাদেশ

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউ’র শুভেচ্ছা বার্তা

চ্যানেল আইয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক চ্যানেল আই পরিবারকে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, চ্যানেল আই মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য , বুধবার (১ অক্টোবর) বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ২৭ বছরে পদার্পণ করেছে।

বিষয়:চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…