চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৫
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মো. রাকিবলু হাসান রিয়াদ (২৮) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ সময় আসামীর হেফাজত হতে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানের পর র‌্যাব-১১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. শহীদুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামী মো. রাকিবলু হাসান রিয়াদ (২৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বালুতুপা গ্রামের মো. জসিম উদ্দিন এর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৫ মার্চ) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। রিয়াদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বে রুজুকৃত মোট ১২টি মামলা রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৫ আগষ্ট থেকে এখন পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৫৩ জন গ্রেপ্তার, হত্যা মামলায় ৭০ জন গ্রেপ্তার, ধর্ষণ মামলায় ৩২ জন গ্রেপ্তার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৮ জন গ্রেপ্তারসহ ৭৯টি অস্ত্র, ১ হাজার ২৭০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২২০ জন এর অধিক মাদক কারবারি গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৩৬ জন অপহরণকারী গ্রেপ্তারসহ ২৫ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৪৪ জন, জেল পলাতক ৩৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২২০ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে র‌্যাব-১১।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবাকুমিল্লাগ্রেপ্তারমাদক ব্যবসায়ী রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর নেপাল সফর স্থগিত

মে ৯, ২০২৬

ঘরের মাঠেও চেলসির কাছে পয়েন্ট হারাল লিভারপুল

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ড্রোনে কিশোরগঞ্জের রিয়াদের মৃত্যু, রাশিয়ান পাসপোর্টের স্বপ্নভঙ্গ

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT