চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

উৎসব মুখর আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬। আসরে দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যানেল আইয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর তরিকুল ইসলাম মাসুম ও স্টার নিউজের সাব্বির আহমেদ।

আসরের এ ইভেন্টে রানার্সআপ হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ ও আজকালের খবরের জাকির হুসাইন। তৃতীয় স্থান অর্জন করেন কালেরকণ্ঠের জয়নাল আবেদিন ও ডেইলি সানের সোহেল হোসেন পাটোয়ারি জুটি।

পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ। রানার্সআপ হয়েছেন স্টার নিউজের সাব্বির আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন তরিকুল ইসলাম মাসুম।

নারীদের এককে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ডেইলি ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা। রানার্সআপ হন আন্তর্জাতিক নিউজ এজেন্সি প্রেসেঞ্জারের জাহিদা পারভেজ ছন্দা এবং তৃতীয় হন বাংলাদেশ কণ্ঠের তাসকিনা ইয়াসমিন।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক মীর শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএর সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, সাবেক অর্থ সম্পাদক জাকির হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইডিআরইউমাকসুদা লিসামাসুমরুবেললিড স্পোর্টসশামীমসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT