চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক মাহফুজের বিরুদ্ধে মিথ্যা মামলায় ডিআরইউর নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ১৪, মে ২০২৫
বাংলাদেশ
A A
প্রেস ফটো সাংবাদিক মাহফুজ রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমানের (শুভ মাহফুজ) বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (১৪ মে) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল যৌথভাবে শুভ মাহফুজের বিরুদ্ধে করা মিথ্যা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘটনার বিবরণ দিয়ে মাহফুজ জানান, আমার বাড়ি নোয়াখালী সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে কৃপালপুর ইসলামিয়া আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতির জন্য আমার চাচাত ভাই মুহাম্মাদ আব্দুল কাইয়্যুমের পক্ষে সমর্থন দিই। এরপর থেকেই আমার গ্রামেরই প্রতিবেশী মাদরাসার আরেক সভাপতি পদপ্রার্থী জামাল উদ্দিন এবং তার অনুসারী কিছু কুচক্রী গোষ্ঠী আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালাতে থাকে। গত ১৩ মার্চ জামাল উদ্দিন সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের গানম্যান (বর্তমানে এসবিতে কনস্টেবল হিসেবে কর্মরত) মো. ইকবাল হোসেনকে নিয়ে মাদরাসা বোর্ডে যায় তদবির করতে।

Banglabid

তিনি বলেন, সেখানে সাবেক শিক্ষামন্ত্রীর গানম্যান ইকবাল হোসেনকে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসর দাবি করে জিজ্ঞাসাবাদ করে বলে জানতে পারি। কিন্তু ওই ঘটনার দায়ভার তারা আমার ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত থাকে এবং আমাকে মুঠোফোনে বিভিন্ন হুমকি-ধমকি দেন। এরপরই জামাল উদ্দিন নিজের অনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং নিজের উদ্দেশ্য হাসিলের জন্য তিন দিন পর গত ১৬ মার্চ চকবাজার থানায় জিডি করেন। ওই জিডির বিবরণে আমার নাম না থাকলেও এর কয়েকদিন পর আমার চাচাত ভাই আব্দুল কাইয়্যুমকে ছয় মাসের জন্য মাদরাসার এডহক কমিটির সভাপতি করে মাদরাসা বোর্ড প্রজ্ঞাপন জারি করলে জামাল উদ্দিন নিজের স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে গত ২৮ মার্চ আদালতে একটা মিথ্যা চাঁদাবাজির মামলা করেন।

মাহফুজ জানান, মামলার বাদি পতিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আদালতের নির্দেশক্রমে এটি এখন চকবাজার থানায় তদন্তাধীন। সুষ্ঠু তদন্ত হলে অবশ্যই সত্য ঘটনা বের হয়ে আসবে।

ডিআরইউ নেতারা বলেন, মাহফুজুর রহমানের (শুভ মাহফুজ) ওপর মিথ্যা মামলার ঘটনা ন্যক্কারজনক। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউর নিন্দামিথ্যা মামলাসাংবাদিক মাহফুজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT