আমিরাতে ড্রোন হামলা: পেট্রোলিয়াম স্থাপনায় আগুন

আন্তর্জাতিক তেল স্থাপনায় ড্রোন হামলার ফলে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে ধোঁয়া উঁচু হয়ে উঠছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার পর আগুন ধরে গেছে। ফুজাইরার মিডিয়া অফিস জানিয়েছে, ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় ‘বড় আগুন লেগেছে’।
এর আগেই সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিছুক্ষণ আগে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যার তিনটি প্রতিহত করা হয়েছে। একটি সমুদ্রে পড়েছে।
তবে ইরান তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কিছু জানায়নি।
সূত্র: আল–জাজিরা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






