চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ
A A
আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ডেক্কা গম্বুটির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় আজ হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়াও আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার ৮ ফেব্রুয়ারি সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও নিকলি ১৩ দশমিক ০, রাজারহাটে ১৩ দশমিক ২, রাজশাহী ও মাদারীপুরে ১৩ দশমিক ৩, দিনাজপুরে ১৩ দশমিক ৯, চুয়াডাঙ্গা, ডিমলা ও সীতাকুন্ডে ১৪ দশমিক ০, বদলগাছীতে ১৪ দশমিক ২, ঈশ্বরদীতে ১৪ দশমিক ৪ এবং সৈয়দপুরে ১৪ দশমিক ৬ ডিগ্রি সলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা মংলায় ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Banglabid

অন্যদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩, রাজশাহীতে ১৩ দশমিক ৩, রংপুরে ১৫ দশমিক ৬, ময়মনসিংহ ও সিলেটে ১৬ দশমিক ০, চট্টগ্রামে ১৮ দশমিক ০, খুলনায় ১৮ দশমিক ৫ এবং বরিশালে ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ঢাকায় আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

Reneta

বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৬ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া পূর্বাভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এশীয় বিজ্ঞান একাডেমির প্রকাশনায় ৪ বাংলাদেশি নারী বিজ্ঞানী

আগস্ট ১৪, ২০২৬

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদের দক্ষিণ মেরুতে রোভার ‘জিন্নাহ-১’ পাঠাবে পাকিস্তান

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন: এনডিটিভি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT