চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রনি ও তিথির প্রেমে পড়ার গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

রনি তার মামাকে বিয়ে করানোর জন্য পরিবারের সাথে মেয়ে দেখতে যায়। মামার জন্য মেয়ে দেখতে গিয়ে নিজেও ওই বাড়ির একটা মেয়ের প্রেমে পড়ে যায়। যে প্রেমের জন্য সবকিছু করতে প্রস্তুত রনি।

অন্যদিকে তিথি নামের মেয়েটি রূপে-গুণে সব দিকেই পারফেক্ট। তার নিজের একমাত্র ফুপুর বিয়ের জন্য যখন পাত্রপক্ষ দেখতে আসে, তখন একজনের সঙ্গে পরিচয় ঘটে। দু’জনার প্রেম হয়। প্রেমের কারণে পরিবারের মধ্যে ঝামেলা হলেও সে সবসময় তার ভালোবাসায় অনুগত থাকে।

পাত্র ও পাত্রী পক্ষের দুই সদস্যের এমন প্রেমময় গল্পে সাজানো হয়েছে নাটক ‘একবার বলো ভালোবাসি’। মোহাম্মদ মিফতা আনানের চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে (রনি ও তিথি) অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নাজনীন নিহা। আরও আছেন মুসাফির সৈয়দ, হিন্দোল রায়, লতা, টুনটুনি খালা প্রমুখ।

সিএমভি প্রযোজিত এই নাটকে দেখা যাবে বিয়ের আনুষ্ঠানিকতায় মিষ্টি প্রেমের ঘটনা এবং সেটি ঘিরে পারিবারিক নানাবিধ জটিলতা।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই নাটকটি মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকফারহানমুসাফির সৈয়দলতাহিন্দোল রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT