চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ বুদ্ধিজীবী দিবসের নাটক ‘এক কাপ ঠাণ্ডা চা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
নাটকের দৃশ্যে চার ব্যক্তি, একজন চোখে ব্লাইন্ডফোল্ড, অন্যরা তাকে সাহায্য করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ টেলিভিশনে(বিটিভি) প্রচারিত হবে বিশেষ নাটক ‘এক কাপ ঠাণ্ডা চা’। মামুনুর রশীদের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার। ১৪ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে নাটকটি দেখা যাবে বিটিভির পর্দায়।

নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, শারমিন জোহা শশী, সাহারান, শুভাশিষ ভৌমিক, সাঈদ সুমন, আরিফ হোসেন, সুজাত শিমুল ও আপেল আহমেদ।

নাটকে দেখা যাবে- মফস্বল শহরের উচ্চ ডিগ্রিধারী নন এমন একজন জনপ্রিয় ডাক্তার। স্ত্রী, কন্যা ও এক কম্পাউন্ডারকে নিয়েই তার যাপিত জীবন। তিনি সরকারি চাকরি করলেও গ্রামে ঘুরে-ঘুরে রোগীদের চিকিৎসা দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি অনেক আহত মানুষের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। তার এই তৎপরতার সংবাদ পাকসেনারা জানতে পারলেও তিনি আত্মবিশ্বাসে বলিয়ান ছিলেন যে, পাকবাহিনী তাকে হত্যা করবে না কারণ তিনি একজন চিকিৎসক।

Banglabid

নাটকের দৃশ্যে তিনজন অভিনেতা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ভাগ্যের নির্মম পরিহাস ১৪ ডিসেম্বর দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন পাকসেনা ও তাদের দোসররা তাকে ধরে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। সকালের যে চায়ের কাপটিতে তাকে চা দেয়া হয়েছিল তা ঠাণ্ডা হয়ে বাহান্নটি বছর কেটে গেছে। এরই মধ্যে তার স্ত্রী গত হয়েছেন, মেয়ে বৃদ্ধা হয়েছেন, তার শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীর জল শুকিয়ে সরু হয়ে গেছে। কিন্তু থেমে থাকে না কোনো কিছুই। চা ঠাণ্ডা হয় তবুও পৃথিবীর কর্মচঞ্চলতা থামে না।

এছাড়াও বুদ্ধিজীবী দিবসে প্রচারিত হবে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ নিয়ে অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনানুষ্ঠান ‘বুদ্ধিজীবী হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফ হোসেনডলি জহুরদিবসনাটকবিটিভিমামুনুর রশীদশহীদ বুদ্ধিজীবীশারমিন জোহা শশীশুভাশিষ ভৌমিকসাঈদ সুমনসাহারানসুজাত শিমুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT