রাজনীতি

ড. ইউনূস এই জাতির একজন সূর্যসন্তান: মির্জা ফখরুল

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সাথে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিল।

তিনি আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলেন।

তিনি বলেন, ওনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি।

তিনি আরও বলেন, ওনাকে যারা ছোট করতে চান, অপমান করতে চান, তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এইসব মামলাবাজি বন্ধ করুন।

বিষয়:ড. ইউনুস ড.মুহাম্মদ ইউনুস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…