চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসের মামলা: আইনী লড়াইয়ে ‘শক্তি বাড়াতে’ যুক্ত আরেক আইনজীবী

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১:২৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় বাদী পক্ষে আইনী লড়াইয়ে ‘শক্তি বাড়াতে’ যুক্ত হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের  আইনজীবী হিসেবে গত সপ্তাহে শ্রম মন্ত্রণালয় তাকে নিযুক্ত করেছে বলে সোমবার জানান এই আইনজীবী।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ড. ইউনূসের মামলা পরিচালনা করে আসা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান এবিষয়ে সাংবাদিকদের বলেন,’ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় আমি আইনজীবী হিসেবে কাজ করছি। শুনেছি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে আর একজন আইনজীবী নেয়া হয়েছে। তবে আমি তা জানি না। যদি অন্য কাউকে নেয়া হয়, তবে আমি থাকবো না। কারণ, এই মামলা পরিচালনায় আমার একটা প্রস্তুতি আছে আমার মত করে। সেখানে আর একজন আইনজীবী যদি নেয়া হয়, তাহলে তার ভিন্ন প্রস্তুতি ও ভিন্ন স্টাইলে উপস্থাপন হতে পারে। তাই অন্য কেউ যুক্ত হলে আমি থাকব না।’

এদিকে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের  আইনজীবী হিসেবে গত সপ্তাহে নিযুক্ত হওয়া আইনজীবী সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন,’উনি এই মামলায় যাবেন বলেই আশাকরি। এর আগে আমরা একসাথে মামলা করেছি। আর একটা মামলায় তো একাধিক আইনজীবী থাকতেই পারেন। আর এক্ষেত্রে ওনার একার জায়গায় আরেকজন আইনজীবী হলে শক্তিটা বাড়বে বলেই আমি মনে করি।’

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক শ্রম পরিদর্শক। এই মামলায় গত ৬ জুন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক। এই মামলায় ড. ইউনূসসহ চারজনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। আর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীড. ইউনূস
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

জুন ২৮, ২০২৬

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT