আদালত

ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রশ্নে হাইকোর্টের রুল

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত, দেশের সর্বোচ্চ আদালতের কেন্দ্রবিন্দু।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সহ চার জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে সরকার ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ইনস্পেকটর জেনারেলকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তার সাথে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের এক শ্রম পরিদর্শক। গত ৬ জুন এই মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক। তবে অভিযোগ গঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ও মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূসসহ চারজন। অপর তিন আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

বিষয়:ড. মুহাম্মদ ইউনূস হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…