চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি নির্বাচনী অনুদান পেলেন ডা. তাসনিম জারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ন ২৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা–৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুদান আহ্বানের পর মাত্র সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন।

আজ (২৩ ডিসেম্বর) মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, জনগণের কাছ থেকে পাওয়া এই সাড়া তার কল্পনার বাইরে ছিল। মাত্র সাত ঘণ্টায় ১২ লাখ টাকারও বেশি অনুদান এসেছে। এত বড় পরিসরে মানুষ পাশে দাঁড়াবেন, তা তিনি ভাবতেও পারেননি। এজন্য তিনি অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তাসনিম জারা ফেসবুকে পোস্ট দিয়ে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করেন। পোস্টের চার ঘণ্টার মাথায় তিনি জানান, তখন পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার টাকা অনুদান পাওয়া গেছে। অনুদান আসতে থাকায় এক পর্যায়ে বিকাশের দৈনিক লেনদেন সীমা অতিক্রম করে যায়। পরে আরেক পোস্টে তিনি জানান, ওই দিনের জন্য বিকাশে আর লেনদেন করা সম্ভব হচ্ছে না এবং অন্য মাধ্যমে অনুদান পাঠানোর অনুরোধ জানান।

ডা. তাসনিম জারা জানান, তার নির্বাচনী ব্যয়ের মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলে তিনি ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করবেন বলেও জানান।

প্রথম পোস্টে তিনি লিখেছিলেন, আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা বা ভোটারপ্রতি ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। কিন্তু বাস্তবে অনেক প্রার্থী ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন এবং পরে নির্বাচন কমিশনে গিয়ে আইনি সীমার মধ্যে খরচ দেখান। এর ফলে সংসদে যাওয়ার পথেই অনিয়ম ও মিথ্যার আশ্রয় নেওয়া হয়।

তিনি এই ধরনের অসততা ও মিথ্যার রাজনীতি করবেন না এবং আইন অনুমোদিত সীমার বাইরে এক টাকাও খরচ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। তার মতে, অতিরিক্ত ব্যয়ের কারণে নির্বাচিত হওয়ার পর অনেক রাজনীতিবিদ চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়তে বাধ্য হন, যা রাজনীতিকে সাধারণ মানুষের হাত থেকে সরিয়ে নেয়।

Reneta

ডা. তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি মোট যে পরিমাণ টাকা ব্যয় করতে পারবেন, সেই অর্থ তিনি জনগণের কাছ থেকেই সংগ্রহ করতে চান। এজন্য খোলা হয়েছে নতুন ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর, যেখানে আসা ও ব্যয়ের প্রতিটি টাকার হিসাব প্রমাণসহ জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তাসনিম জারা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি আমার চেয়ারেই বসব: আমিনুল

এপ্রিল ৫, ২০২৬

আইসিসিকে তদন্ত প্রতিবেদন জানিয়ে পরবর্তী প্রদক্ষেপ নেয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

হজ ব্যবস্থাপনায় প্রবাসী কমিউনিটির সহযোগিতা চেয়েছেন ধর্মমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

শোভাযাত্রায় ‘মঙ্গল’ ফিরিয়ে আনার দাবিতে সরব উদীচী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও এ এ এম সালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT