পত্রিকার অনলাইন ভার্সন এবং অনলাইন নিউজ পোর্টালে টকশো ও বুলেটিন প্রচার করা সমীচীন নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেযা হবে। তবে তিনি জানান নিউজের সাথে ভিডিও যেতে পারে, এতে কোন সমস্যা নেই।






