জনপদ

বরিশালে ডক্টর এনায়েত করিম কলেজের যাত্রা শুরু

বরিশালে ডক্টর এনায়েত করিম কলেজের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যরা seated আছেন, পেছনে কলেজের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন মালিকান্দা গ্রামে ডক্টর এনায়েত করিম কলেজ’ নামে একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক মো. সোহরাব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটি উদ্বোধন করেন।

কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠাতা ও ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ডক্টর এনায়েত করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক অধ্যাপক মো. ওমর ফারুক, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন।

শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া ও ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমানো। এ সময় তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদের কারিগরী শিক্ষার ব্যবস্থা করবেন বলেও জানান।

বিষয়:শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…