অর্থনীতি

আর্থিক সংস্থান নিশ্চিত না করার পরিণতি ভোগ করছে দেশ: ড. দেবপ্রিয়

ড. দেবপ্রিয় বক্তৃতা দিচ্ছেন, অর্থনৈতিক সংকটের বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. দেবপ্রিয় অর্থনৈতিক সংকট ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন: উচ্চ প্রবৃদ্ধির দেশে দরিদ্র সরকার গত দশ বছরে নিজের আর্থিক সংস্থান নিশ্চিত করেনি, যার অনিবার্য পরিণতি ভোগ করছে দেশ।

তিনি জানান: যে কারণেই অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে বলা হোক না কেন, ২০২৪ শেষ হওয়ার আগে এই দুর্যোগ কাটবে না।

বৃহস্পতিবার সাম্প্রতিক সামগ্রিক চ্যালেঞ্জ নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক কমিটির আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় ড. দেবপ্রিয় বলেন: জনপ্রতিনিধি, নাগরিক সমাজকে নিয়ে দুর্যোগ মোকাবেলায় নীতি গ্রহণে একটি অংশগ্রহণমূলক কার্যক্রম গ্রহণ সময়ের প্রয়োজন। দেরিতে হলেও সরকার অর্থনীতির অসুখ স্বীকার করে পদক্ষেপ নিচ্ছে সেটি ইতিবাচক।

সিপিডির সম্মানীয় এই ফেলো পরামর্শ দেন, দুর্যোগ মোকাবেলায় অন্তর্বর্তীকালীন উত্তরণ সমঝোতা নীতি গ্রহণ করা প্রয়োজন।

সরকারের ভিতরেও নীতি সমন্বয়হীনতা দূর করে বিভ্রান্তিমূলক বক্তব্য না দেয়ার জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান এই বর্ষীয়ান অর্থনীতিবিদ।

বিষয়:ড. দেবপ্রিয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…