চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসের সাজার ঘটনায় ১৪ বিশিষ্ট নাগরিকের গভীর উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ড. ইউনূসের ছবি, বাংলাদেশি অর্থনীতিবিদ ও সমাজসংস্কারক. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডাদেশ ও জরিমানার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১৪ বিশিষ্ট নাগরিক।

শুক্রবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তার তিন সহকর্মীর সাম্প্রতিক সাজার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। শ্রম আইন লঙ্ঘনের জন্য ফৌজদারি বিচারে তাঁদের ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

Banglabid

বিবৃতিতে বলা হয়, গ্রামীণ টেলিকমের প্রধান হিসেবে ড. ইউনূসের বিরুদ্ধে ওই মামলা করা হয়। অপর তিন আসামি হলেন প্রতিষ্ঠানটির দুই বোর্ড সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক। চুক্তিভিত্তিক কর্মী ও কর্মীদের সুযোগ-সুবিধার বিষয়টিকে ফৌজদারি অপরাধ গণ্য করায় তাদের কারাদণ্ড হয়েছে। দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করে সাজা দেওয়া হয়েছে। যেখানে সাভারের রানা প্লাজা ধসের মতো ঘটনার শিকার ব্যক্তিরা ন্যায়বিচারের জন্য এখনো অপেক্ষা করছেন, সেখানে ড. ইউনূসের ক্ষেত্রে অবিশ্বাস্য তাড়াহুড়া করে আইনি প্রক্রিয়া শেষ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ড. ইউনূস গ্রামীণ টেলিকম বোর্ডের নির্বাহী প্রধান নন, দৈনন্দিন কর্মপরিচালনায় তিনি সরাসরি যুক্তও নন। তাই এটাই উপলব্ধি হয় যে হয়রানির জন্য রাষ্ট্রযন্ত্রকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে; যা বাংলাদেশে নাগরিক অধিকার সংকুচিত হয়ে যাওয়ার মতো নেতিবাচক বার্তা দেবে এবং প্রতিকার পাওয়ার শেষ ভরসাস্থল বিচার বিভাগের ওপর মানুষের আস্থাকে দুর্বল করবে।

আইন নিজস্ব গতিতে চলা উচিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা দেশের নাগরিক হিসেবে সংশ্লিষ্ট সবাইকে উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে বস্তুনিষ্ঠ, স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানাই। পাশাপাশি আইনকে পক্ষপাতদুষ্টভাবে ব্যবহার করে ড. ইউনূসকে হয়রানি বন্ধ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’

Reneta

বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘নাগরিক অধিকার সুরক্ষার গুরুত্বকে স্বীকার করে নিয়ে এবং নাগরিক সমাজ ও নেতাদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ করে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির যাত্রাকে এগিয়ে নিতে আমরা সবার প্রতি আহ্বান জানাই।’

বিবৃতিদাতারা হলেন, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, মানবাধিকার কর্মী রাশেদা কে চৌধূরী, খুশী কবির, শিরিন হক, আইনজীবী জেড আই খান পান্না, শাহদীন মালিক, মানবাধিকার কর্মী শাহীন আনাম, শামসুল হুদা, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, মানবাধিকারকর্মী খায়রুল ইসলাম, শিক্ষাবিদ শাহনাজ হুদা, মানবাধিকারকর্মী ফারুখ ফয়সাল ও সাঈদ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গভীর উদ্বেগড. ইউনূসবিবৃতিবিশিষ্ট নাগরিকের গভীর উদ্বেগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রেনে আগুন স্পষ্ট নাশকতা: পুলিশ

পরবর্তী

নাশকতার অভিযোগে বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেপ্তার ৫

পরবর্তী
বিএনপি নেতা নবী উল্লাহর পোর্ট্রেট ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতার অভিযোগে বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেপ্তার ৫

নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ

সর্বশেষ

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স-যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬

ম্যাকাইতে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ, সিরিজ ড্র করার সুখস্মৃতি নিয়ে ফিরছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT