চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের কাফরিন এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে কাফরিন শহরের জাতীয় সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং আহতদের উদ্ধার করে কাফরিন হাসপাতালে নিয়ে গেলে সেখানেও অনেকে মারা যান। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশটির দমকল বিভাগের প্রধান কর্নেল চেখ ফাল বলেছেন, এটি একটি মারাত্মক দুর্ঘটনা। দুর্ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং ৮৭ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপ এবং ধ্বংসপ্রাপ্ত বাসগুলো পরিষ্কার করা হয়েছে এবং যানবাহন চলাচল আবার শুরু হয়েছে।

পাবলিক প্রসিকিউটর চেখ ডিয়েং বলেছেন, প্রাথমিক তদন্তে বলা হয়েছে, যাত্রীপূর্ণ একটি বাস টায়ার ফেটে যাওয়ার পরে, বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল এক টুইট বার্তায়, দুর্ঘটনায় ৪০ জন নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসঙ্গে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

Reneta

প্রেসিডেন্ট স্যাল টুইটারে বলেছেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, সেনেগালে প্রায়ই ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, চালকের শৃঙ্খলার অভাব, দুর্বল রাস্তা এবং জরাজীর্ণ যানবাহনের কারণেই সাম্প্রতিক বছরগুলোতে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ৪০মুখোমুখি সংঘর্ষসেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT