চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ‘কারচুপি’ বিষয়ে সিইসিকে ইসলামী আন্দোলনের প্রার্থীর বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০৯, মে ২০২৩
জনপদ, বরিশাল, রাজনীতি
A A
সিইসিকে ইসলামী আন্দোলনের প্রার্থীর বার্তা দেওয়ার সময় বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উদ্দেশ্যে বলেছেন, ‘কোন অবস্থাতেই কারচুপি করার চেষ্টা করবেন না। নির্বাচন কমিশনকে অনুরোধ করবো আপনি সুষ্ঠু, গ্রহণযোগ্য এক নির্বাচন দেবেন’।

নগরীর আমতলা পানির ট্যাংকি এলাকায় সোমবার বিকেলে নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেছেন।

এর আগে ঢাকা থেকে সড়কপথে বরিশালে আসলে নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপাড়ে তাকে মোটরসাইকেল শোভাযাত্রায় বরণ করেন নেতাকর্মীরা।

Banglabid

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র এই নায়েবে আমীর বলেন, ‘কেউ আমার শত্রু নয়, আমি নির্বাচিত হলে সুশীল সমাজ-সাংবাদিক বন্ধুদের এক টেবিলে পরামর্শের ভিত্তিতে নগর চালাবার চেষ্টা করবো। বরিশালের উন্নয়নের জন্য বিগত দিনে যারা মেয়র ছিলেন তাদের থেকেও বুদ্ধি-পরামর্শ গ্রহণ করবো। বিগত দিনে যারা মেয়র ছিলেন, যারা সিটি কর্পোরেশন পরিচালনা করেছেন সেই সমস্ত ভাই আমার পরামর্শের এবং আমার পরিষদের একজন সদস্য থাকবেন।

তিনি বলেন, এখানে কে আওয়ামীলীগ, কে বিএনপি, কে জাতীয়পার্টি, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিষ্টান, ইনশ্আল্লাহ আমি এ ভেদাভেদ করবো না। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ঐক্য করে উন্নয়ন করবো।

এসময় তিনি আরও বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের পেছনে সবথেকে বড় বাধা ঐক্য। ঐক্য না থাকার কারণে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে না। কমপক্ষে আমি বরিশাল সিটিতে সবার ঐক্যের ভিত্তিতে একটি মডেল সৃষ্টি করবো। অন্তত বাংলাদেশের যদি সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্য হয়ে দেশের উন্নয়ন করার চেষ্টা করে, তাহলে এখন আমরা যা আছি তার থেকে বেশি ডেভেলপমেন্ট করতে পারবো’।

Reneta

ফয়জুল করিম বলেন, ‘মারামারি নয়, কাটাকাটি নয়, বন্ধুত্বসুলভ আচরণের ভিত্তিতেই আমরা এ শহরে নির্বাচন করবো। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই, কেউ কারও শত্রু নই, আমরা সবাই দাবি করি এবং আমরা বলি বরিশালের উন্নয়ন চাই। কাজেই বরিশালের উন্নয়ন চাইলে সেখানে মারামারি-কাটাকাটি থাকবে কেন, হিংসা থাকবে কেন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনফয়জুল করিমবরিশালবরিশাল সিটি নির্বাচনসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুড়িগ্রামে ঝড়-বৃষ্টির আশঙ্কায় উচ্চমূল্যে মজুরি দিয়ে ধান ঘরে তুলছেন কৃষক

পরবর্তী

অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড

পরবর্তী
আরাভ খান আদালত থেকে কারাগারে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর চ্যানেল আই অনলাইন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT