ভূমিধস জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। নতুন ইতিহাস সৃষ্টি করে তিনি এখন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত। নির্ধারিত ২৭০ মাইলফলক স্পর্শ করে আরো দূরে এগিয়ে গেছেন। তিনি জিতেছেন ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৬ ইলেকটোরাল কলেজ ভোট। এর মধ্য দিয়ে ট্রাম্প দুইবার দুইজন ডেমোক্রেট নারী প্রার্থীকে ধরাশায়ী করলেন।






