চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভাজনের আগুনে ঘি ঢালছেন ট্রাম্প: জোহরান মামদানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিউইয়র্ক সিটির মেয়র পদে বহুল আলোচিত প্রার্থী জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গ্রেপ্তার ও বহিষ্কার’ করার হুমকির জবাবে তার তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্প শ্রমজীবী মানুষদের সঙ্গে নিজের বিশ্বাসঘাতকতা আড়াল করতে গিয়ে বিভাজনের রাজনীতি করছেন।

আজ (৩ জুলাই) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মামদানি নিউইয়র্কের হোটেল অ্যান্ড গেমিং ট্রেডস কাউন্সিল সদরদপ্তরে আয়োজিত এক সমাবেশে ট্রাম্পের এই ভাষাকে ‘বিভাজনের আগুনে ঘি’ বলে অভিহিত করে বলেন, শেষ পর্যন্ত তার পক্ষে শ্রমজীবীদের প্রতি নিজের বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করা সহজ নয়, তাই বিভাজন উসকে দেওয়াই তার জন্য সহজ।

তিনি বলেন, ট্রাম্প বলেছেন আমাকে গ্রেপ্তার করা উচিত, বহিষ্কার করা উচিত, এমনকি আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। তিনি এমন একজনকে এসব বলছেন, যিনি কয়েক প্রজন্ম পর এই শহরের প্রথম অভিবাসী, প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র হতে পারেন। পরিচয়ের কারণে নয়, বরং আমাদের সংগ্রামের কারণে তিনি এসব বলছেন। আমি লড়াই করি শ্রমজীবী মানুষের জন্য।

৩৩ বছর বয়সি মামদানি দাবি করেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন, কারণ এতে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরে যায়—বিশেষ করে তার প্রশাসনের সেইসব নীতির ব্যর্থতা থেকে, যা সাধারণ মানুষদের ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্প ইচ্ছে করেই এমন সমালোচনা করছেন যাতে সিনেটে পাসকৃত এবং বিতর্কিত ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে গণমাধ্যমে আলোচনা না হয়।

ডেমোক্র্যাট দলের প্রার্থী মামদানি সম্প্রতি নিউ ইয়র্কের প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে বড় চমক দেন। এই জয়ের পর থেকেই রিপাবলিকানরা তাকে ‘চরম বামপন্থী’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যাতে আসন্ন নভেম্বরে ভোটারদের কাছে তাকে অচল ও বিপজ্জনক প্রার্থী হিসেবে প্রমাণ করা যায়।

ট্রাম্প একাধিকবার মামদানিকে ‘কমিউনিস্ট’ এবং ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন। সামাজিক মাধ্যমে পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি এই কমিউনিস্ট উন্মাদকে নিউইয়র্ক ধ্বংস করতে দেব না। আমার হাতে সব ক্ষমতা আছে, সব তাস আমার হাতে। আমি নিউইয়র্ক সিটিকে আবার ‘হট’ এবং ‘গ্রেট’ করে তুলব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোহরান মামদানিডোনাল্ড ট্রাম্পনিউইয়র্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT