চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৩২ বছরের রেকর্ড ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিধস জয় দেশটির রাজনীতিতে এক স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে। ১৩২ বছরের একটি রেকর্ড ভেঙে আবারও হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

বুধবার ৬ নভেম্বর নতুন ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে তিনি এ জয় ছিনিয়ে নেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ছিলেন একমাত্র ব্যক্তি যিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন, তবে তা ধারাবাহিক ছিল না। ১৩২ বছর পর এবার সেই তালিকায় নাম উঠল ট্রাম্পের।

প্রথমে গ্রোভার ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ১৮৮৫ থেকে ১৮৮৯ সাল পর্যন্ত। কিন্তু দ্বিতীয় মেয়াদে পুনঃনির্বাচনে দাঁড়িয়েও তিনি ১৮৮৮ সালে পরাজিত হন। এরপর তিনি ১৮৯২ সালে আবারও নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন, যার মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। গ্রোভার ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের ২২তম ও ২৪তম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

গ্রোভার ক্লিভল্যান্ডের এই নজির অনুসরণ করে এবার ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন, যা তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করবে।

প্রথমবার ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি চার বছরের জন্য ক্ষমতায় ছিলেন। তবে ২০২০ সালে পুনঃনির্বাচনে পরাজিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে। এরপর দীর্ঘ কয়েক বছরের প্রচারণা ও রাজনৈতিক উত্তেজনার পর ২০২৪ সালের নির্বাচনে আবারও জয়ী হয়ে হোয়াইট হাউসে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT