এআইসহ প্রযুক্তিখাতে যুক্তরাজ্যে দেড়শ’ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটিকে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে ব্রিটিশ সরকার। এর আগে যুক্তরাজ্য পৌঁছালে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। তবে মার্কিন প্রেসিডেন্টের মুসলিম ও অভিবাসনবিরোধী নীতির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ হয়েছে।






