আগামীকাল শুক্রবার ৮ সেপ্টেম্বর ঢাকার মাইডাস সেন্টারে হার ই-ট্রেড এর উদ্যোগে মোট ৫০ জন নারী উদ্যোক্তার তৈরি পণ্যসম্ভার নিয়ে দু’দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে ৯ সেপ্টেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে। এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর প্রথমদিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মডেল ও অভিনেতা এবং ফ্যাশন আইকন দিলরুবা হোসেন দোয়েল। এছাড়াও সমাপনী দিবসে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি ও অভিনেতা মেহের আফরোজ শাওন।
উল্লেখ্য, হার ই-ট্রেড এর এটি সপ্তম অফলাইন এক্সিবিশন। শারদীয় উৎসব উপলক্ষে হার ই-ট্রেড এর এই উৎসব আয়োজনের ট্যাগলাইন হলো ‘শারদীয় আবাহন’।







