ডেঙ্গু জ্বরে চলতি মাসে এপর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎ’সকরা বলছেন, ডেঙ্গুতে মৃত্যু কমাতে হলে মশা নিধন জরুরি। জ্বর হলে ব্যথানাশক ও স্টেরয়েড জাতীয় ওষুধ না খাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জ্বর হলে প্রথম দিনই পরীক্ষা করে ডেঙ্গু হয়েছে কি না নিশ্চিত হয়ে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে।






