পাকিস্তানে অস্ত্রোপচারের সময় রোগীর দেহ থেকে কিডনি সরানো ও পাচারের সাথে জড়িত গ্যাং পরিচালনার অভিযোগে ফাওয়াদ মুখতার নামে এক চিকিৎসক ও তার ৮ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাওয়াদ মুখতার জানিয়েছেন, এ পর্যন্ত মোট ৩২৮ জন রোগীর দেহ থেকে কিডনি চুরি করেছে তার নেতৃত্বাধীন চক্র। চুরি করা এসব কিডনি বিক্রি করা হতো পাকিস্তানের ধনী ব্যক্তিদের কাছে। প্রতিটি কিডনি বিক্রি হয়েছে ১ কোটি রুপিতে।
পুলিশ জানিয়েছে, অস্ত্রোপচারের সামর্থ্য নেই এমন রোগীদের টার্গেট করে নামমাত্র অর্থে অস্ত্রোপচারের লোভ দেখিয়ে তাদের নিয়ে আসা হতো।







