চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৫
বাংলাদেশ
A A
মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির নির্দেশনা চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুর বছিলা ইন্টারসেকশনে যানজট নিরসনকল্পে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আট দফা নির্দেশনা দিয়েছে।

এসব নির্দেশনার মাধ্যমে আগামী শনিবার (৩ মে) থেকে ওই এলাকায় ইউটার্ন ও ডাইভারশন ব্যবস্থার মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বুধবার (৩০ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Banglabid

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল এবং বিকেলের পিক আওয়ারে মোহাম্মদপুরস্থ বছিলা ইন্টারসেকশনে ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। যানজট নিরসনকল্পে আগামী ৩ মে (শনিবার) থেকে বছিলা ইন্টারসেকশন এলাকায় ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এক্ষেত্রে ওই এলাকা দিয়ে যানবাহনসমূহকে চলাচলের জন্য নিম্নবর্ণিত নির্দেশনা (সংযুক্ত স্কেচ ম্যাপ অনুযায়ী) অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আট দফা নির্দেশনা

১. গাবতলী হতে বছিলা ইন্টারসেকশন হয়ে সদরঘাটগামী যানবাহনসমূহকে বছিলা তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ূরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে, অতঃপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে;

২. গাবতলী হতে বছিলা ব্রিজগামী যানবাহনসমূহকে বছিলা তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ুরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে, অতঃপর সোজা বছিলা ব্রিজের দিকে যেতে হবে;

Reneta

৩. সদরঘাট হতে গাবতলীগামী যানবাহনসমূহকে বছিলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে হতে বামে মোড় নিয়ে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, অতঃপর বামে টার্ন করে গাবতলীর দিকে যেতে হবে;

৪. সদরঘাট থেকে বছিলা হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী যানবাহনসমূহকে বছিলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে হতে বামে টার্ন নিয়ে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, অতঃপর সোজা পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এর দিকে যেতে হবে;

৫. আসাদ গেটের দিক থেকে গাবতলীমুখী যানবাহনসমূহকে বছিলা ক্রসিং সোজা অতিক্রম করে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, অতঃপর বামে টার্ন নিয়ে গাবতলীর দিকে যেতে হবে;

৬. বছিলা ব্রিজ থেকে আগত সদরঘাটমুখী যানবাহনসমূহকে বছিলা ক্রসিং সোজা অতিক্রম করে ময়ুরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে, অতঃপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে;

৭. মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ অভিমুখী যানবাহনসমূহকে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয়ে পশ্চিম দিকে সোজা পথে যেতে হবে;

৮. বছিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী পূর্বমুখী যানবাহনসমূহকে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয়ে সোজা পথে যেতে হবে;

গণবিজ্ঞপ্তিতে বছিলা ইন্টারসেকশন এলাকার যানজট নিরসনে সংশ্লিষ্ট এলাকায় নির্দেশনা অনুযায়ী চলাচলের জন্য সম্মানিত যানবাহন চালকসহ সবার সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণবিজ্ঞপ্তিডিএমপির আট নির্দেশনামোহাম্মদপুর-বছিলা এলাকাযানজট নিরসন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT