অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৩৯ মামলা

Traffic police officer checking documents at busy intersection in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Traffic police officer in uniform and mask checking documents at busy Bangladesh intersection during rain. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৫৩৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

তালেবুর রহমান বলেন, অভিযানকালে ১৫৫ টি গাড়ি ডাম্পিং ও ৭৯ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:ট্রাফিক আইনে মামলাট্রাফিক ডিএমপিডিএমপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…