চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবার নিয়ে গ্রিসে চলে গেছেন জোকোভিচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জোকোভিচের ছবি, তিনি টেনিস খেলোয়াড়, গ্রিসে পরিবারের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোভাক জোকোভিচ

কিছুদিন ধরেই আলোচনায় দেশদ্রোহীতার অভিযোগ কাঁধে নিয়ে দেশ ছাড়বেন সার্বিয়ার টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। দেশটিতে সরকারবিরোধী ছাত্র আন্দোলন জোরালভাবে চলছে মাসব্যাপী। সেটির পক্ষে থাকায় জোকোকে দেশদ্রোহী বলছে সরকারপক্ষ এবং সার্বিয়ার গণমাধ্যম। এবার গ্রিসের গণমাধ্যম খবর দিল, সার্বিয়া ছেড়ে গ্রিসে পাড়ি জমিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী জোকো।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচের সরকারের দুর্নীতিবিরোধী আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা। ২০২৪ সালের নভেম্বরে একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর পর থেকে সার্বিয়ার সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। এখনও চলছে যে আন্দোলন, যার পাশে দাঁড়িয়েছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি।

কদিন আগে ইউএস ওপেনের সেমিফাইনালে জোকো হেরে যান কার্লোস আলকারাজের কাছে। তার পরই ৩৮ বর্ষী জোকার পরিবারের সাথে স্থায়ীভাবে গ্রিসের অ্যাথেন্সে চলে গেছেন। সার্বিয়ার রাষ্ট্রপতি আলেক্সান্ডার ভুসিচ তাকে বিশ্বাসঘাতক আখ্যা দেয়ার পর চলে গেলেন জোকোভিচ।

জোকোভিচ বেলগ্রেড ছেড়ে অ্যাথেন্সে এসে ইতিমধ্যে দুই সন্তান স্টেফান এবং তারাকে রাজধানীর একটি ইংরেজি ভাষার স্কুলে ভর্তি করিয়েছেন। তিনি অ্যাথেন্সের দক্ষিণাঞ্চলে একটা স্থায়ী বসবাসের ব্যবস্থা খুঁজছেন।

পরিবারের সাথে গ্রিসে জোকোভিচ

ইউরোপীয় গণমাধ্যম বলছেন, জোকোভিচ গ্রিসে গোল্ডেন ভিসার জন্য দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সাথে দুবার দেখা করেছেন। গ্রিসে অর্থ বিনিয়োগ করলে এ ভিসা পাওয়া যায়।

পূর্বে বেলগ্রেডে অনুষ্ঠিত এবং জোকোভিচের মালিকানাধীন এটিপি ২৫০ টুর্নামেন্টটি অ্যাথেন্সে স্থানান্তরিত করা হয়েছে। এ আয়োজনটির বিনিয়োগের অর্থও তার গোল্ডেন ভিসা পেতে সাহায্য করবে। তিনি অ্যাথেন্সে একটি টেনিস একাডেমি খোলার পরিকল্পনাও করছেন।

ট্যাগ: গ্রিসেজোকোভিচটেনিসলিড স্পোর্টসসার্বিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপের টিকিট মেলেনি, কোচ ছাঁটাই লাতিন দুই দেশের

পরবর্তী

জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত ও শিবিরের শোক

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব নেতা একত্রে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত ও শিবিরের শোক

বাংলাদেশের ভোট গণনা চলছে, বুথে ভোটার ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট এখনও শেষ হয়নি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT