বিনোদন

আমেরিকান ডিজে’র বুকে ঐশ্বরিয়ার ছবি!

অ্যামেরিকান ডিজে'র বুকে ঐশ্বরিয়ার ছবি, বাংলাদেশি সংবাদপত্রের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামেরিকান ডিজে’র বুকে ঐশ্বরিয়ার ছবি, যা একটি পারফরম্যান্সের সময় ক্যাপচার করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় আমেরিকান ডিজে ডিপলো ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল মিউজিক্যাল ফেস্টিভ্যালে পারফর্ম করেছেন রবিবার। ডিপলোর পরনের পোশাক নজর কেড়েছে ভারতীয়দের। আর তাঁর কারণ হলো, তাঁর সোয়েটশার্টের বুকে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার ছবি প্রিন্ট করা ছিল। লেখা ছিল অভিনেত্রীর নামও।

৯০ মিনিটের পারফর্মেন্সে হাজারও দর্শক মাতিয়েছেন ডিপলো। ‘হোয়্যার আর ইউ নাও’ সহ একাধিক জনপ্রিয় ট্র্যাক বাজিয়েছেন তিনি। নাচিয়েছেন পাঞ্জাবি গান ‘মুন্ডিয়া তু বাচ কে’ দিয়েও।

ভক্তরা ডিপলোর একাধিক ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ঐশ্বরিয়ার ছবি সম্বলিত পোশাক পরায় এই ডিজের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয়রা।

এক ভক্ত লিখেছেন, ‘আমার এই শার্ট লাগবে’। আরেকজন লিখেছেন, ‘পশ্চিমারা ভারতীয়দের মন জয়ের চেষ্টা করছেন।’

দুই দিন ব্যাপী গ্লোবাল মিউজিক্যাল ফেস্টিভ্যালে ডিপলো ছাড়াও পারফর্ম করেছেন ‘সিগারেট আফটার সেক্স’, ‘দ্য স্ট্রোকস’, ‘ডিভাইন’, প্রতীক কুহাদ সহ অন্তত ৪০ ব্যান্ড ও শিল্পী।
সূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়:ঐশ্বরিয়া রাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…