চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার সেটে যেভাবে প্রেম করতেন সালমান-ঐশ্বরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
বিনোদন
A A

সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম ও বিচ্ছেদের পর বহু বছর কেটে গেলেও এখনও তাদের নিয়ে চর্চার অন্ত নেই। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি, আর সেখান থেকেই হয়েছিল দুজনের প্রেমের সূত্রপাত। যেই ছবিতে ঐশ্বরিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্মিতা জয়াকর। যিনি সম্প্রতি ছবির সেটে দুজনের বন্ধন নিয়ে কথা বললেন।

ফিল্মি মন্ত্র মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিতা জানান, শুটিংয়ের সময় কলাকুশলীরা একসঙ্গে বসে গানের কলি খেলতেন। সালমান ও ঐশ্বরিয়ার প্রেম সম্পর্ক সেখানেই শুরু হয়েছিল এবং তাদের এই রসায়ন ছবিটিকে সহায়তা করেছিল। তাদের দুজনের রোমান্স তাদের চোখেমুখে ফুটে উঠত।’

সালমান প্রসঙ্গে স্মিতা বলেন, ‘সালমান খুব বদমাশ ছিলেন। এখন তিনি কেমন জানি না, তবে সেই সময় তিনি বেশ দুষ্টুমি করতেন। তিনি একজন ভালো মানুষ এবং খুব খুব বড় মনের মানুষ। সেটে ওকে কখনও রাগ করতে দেখিনি। কার রাগ হয় না বলুন তো? মানুষ আসলে বাড়িয়ে বলে। যদি কেউ আপনাকে আঙুল দেখায়, তাহলে আপনার রাগ হবেই। আমরা জানি না অন্য মানুষ কী করেছে, যার জন্য সামনের মানুষটার রাগ হয়েছে।’

আর ঐশ্বরিয়া প্রসঙ্গে স্মিতা বলেন, ‘মেকআপ ছাড়া ঐশ্বরিয়া খুবই সুন্দরী। সে খুব মিষ্টি এবং ডাউন টু আর্থ। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অজয় দেবগন ও সালমান খান। ছবিটি সুপারহিট হয়েছিল। ঐশ্বরিয়া ও সালমানের জুটি দর্শকদের মন জয় করে নেয়।

এই ছবির সময় ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্ক শুরু হয় এবং এরপর ২০০২ সালে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী। এমনকী সেই সময় সালমানের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তোলেন ঐশ্বরিয়া। তবে কখনো ঐশ্বরিয়ার বিরুদ্ধে মুখ খোলেননি সালমান খান।

সালমানের পর ঐশ্বরিয়া সম্পর্কে জড়ান বিবেক ওবেরয়ের। সেই সম্পর্কও শেষ হয় তিক্ততার সঙ্গে। এরপর ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'হাম দিল দে চুকে সনম'ঐশ্বরিয়া রাইঐশ্বরিয়া রাই বচ্চনপ্রেম ও বিচ্ছেদসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি দল

মে ৫, ২০২৬

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT