চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দু-মুসলমানকে ভাগ করলে দেশ এগোবে না: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। যারা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায়, তারা মূলত দেশেরই ক্ষতি করতে চায়। আমাদের মনে রাখতে হবে, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে কেউ আমাদের আটকাতে পারবে না। আর হিন্দু-মুসলমানকে ভাগ করে দিলে আমরা কখনোই এগোতে পারব না।

শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণা চলাকালে নির্বাচনী আমানত রক্ষার প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, আমি জোর গলায় বলতে চাই, আপনাদের ভোটের আমানতের যে দায়িত্ব আমি নেব, তা কখনো খেয়ানত করব না। রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন মন্ত্রী ছিলাম, তখন কারও কাছ থেকে এক কাপ চাও গ্রহণ করিনি। সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকেই প্রাধান্য দিয়েছি।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ড এবং মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিগত শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। ভোটাররাই দেশের প্রকৃত মালিক, তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট প্রয়োগ করতে হবে।

পথসভায় মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি মানুষের কল্যাণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করে। হিন্দু-মুসলমান এ দেশে যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। আমরা এই সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঠাকুরগাঁওমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT