বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দপ্তর বণ্টন

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার ছবি, বিভিন্ন পেশার ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার ছবি, বিভিন্ন পেশার ব্যক্তিরা, বাংলাদেশে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(২) অনুযায়ী উপদেষ্টাদের নিয়োগ দেন। 

আজ রোববার ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দপ্তর বণ্টন

বিবৃতিতে বলা হয়েছে, ড. মসিউর রহমানকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, ড. গওহর রিজভীকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও সালমান ফজলুর রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়:উপদেষ্টা প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…