চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি এআই ল্যাবের প্রধান গবেষকের সাথে মতবিনিময়

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১:২৭ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকেন্দ্রের প্রধান গবেষক বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক এহসান হকের সাথে মতবিনিময় করেছেন দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মো. আবুল হাসান মৃধা। এসময় দূতাবাসের মিনিস্টার এস এম রাকিবুল্লাহ ও প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শনিবার ২ সেপ্টেম্বর রিয়াদে সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটি-এর অফিসে এহসান হকের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় এহসান হক জানান, সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে ইতিমধ্যেই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ২০৩০ সালের মধ্যে সৌদি ভিশন বাস্তবায়নের পাশাপাশি সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম হওয়ার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, সৌদি আরবের নতুন মেগা প্রকল্প ও জাতীয়ভাবে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার নিয়ে কাজ শুরু করেছে। আগামী দিনে এ সেক্টরে সৌদি আরব নিজের ব্যাপক উন্নতি প্রত্যাশা করছে।

এ সময় দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মিশন উপপ্রধান জানান, বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নে সৌদি আরবের সাথে একযোগে কাজ করতে পারে। এছাড়া বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ডিজিটাল কোপারেশন অর্গানাইজেশন (DCO) -এর সদস্যপদ গ্রহণে কাজ করছে, যাতে সৌদি আরবের সাথে আগামী দিনে ডিজিটাল প্রযুক্তি উন্নয়নে ঘনিষ্ঠভাবে কাজ করা যায়, যাতে দু’দেশই উপকৃত হতে পারে।

বিজ্ঞানী ও গবেষক এহসান হক বলেন, বাংলাদেশ থেকে অভিবাসীকর্মীরা সৌদি আরবে আসার আগে আরবি বা ইংরেজি ভাষা কিছুটা শিখে আসলে এবং যেকোন কারিগরি দক্ষতা অর্জন করে আসলে ভাল চাকরি পাওয়া সম্ভব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তরুণদের প্রশিক্ষিত করাও সম্ভব।

Reneta

এহসান হক আরও বলেন, আগামী দিনে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যাপক ভূমিকা রাখবে।

এসব ক্ষেত্রে সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটির সাথে বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃত্রিম বুদ্ধিমত্তাসৌদিতে বাংলাদেশ দূতাবাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষায় বিপর্যস্ত হিমাচলে ৪ শতাধিক মানুষের মৃত্যু

পরবর্তী

শ্রীলঙ্কায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ

পরবর্তী

শ্রীলঙ্কায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ

দলবদলের শেষদিনে ফেলিক্স ও ক্যানসেলোকে ধারে নিল বার্সা

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT